ছাগল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দরিদ্র ২০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ছাগল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগলগুলো বিতরণ করা হয়। এ সময় ইউএনও মো. সহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা ও রেখা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা নওশের আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ফরিদপুর অফিস