ছাগল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা পৌরসভার নতুন বাজার কলকলিয়াপাড়ায় গতকাল সোমবার ২৫ জন হতদরিদ্র নারীর মধ্যে বিনা মূল্যে ছাগল বিতরণ করে আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় রাস্তায় মাটি কাটার কাজে নিয়োজিত এ নারীদের এর আগে ‘মাচা পদ্ধতিতে ছাগল পালনের’ ওপর দুই দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। মাচা পদ্ধতিতে সফল ছাগল পালক হাশেম আলী তালুকদারের বাড়িতে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার পাল, আদ-দ্বীনের উপমহাব্যবস্থাপক শহীদুল ইসলাম, আঞ্চলিক ব্যস্থাপক মো. নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।