ছাগল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রামে দরিদ্র নারীদের মধ্যে গতকাল শনিবার বিনা মূল্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারি সংগঠন ‘এসো কাজ করি’র উদ্যোগে এসব ছাগল বিতরণ করেন ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সোবাহান। সংগঠনের চকপাড়া গ্রামের কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ছাগল প্রতিপালন করে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এসো কাজ করির উপকারভোগীর নারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।