ছাগল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার তিনটি গ্রামের ৪০ জন বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় ও দুস্থ পরিবারের নারীকে একটি করে ছাগল দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে এসব নারীর হাতে ছাগল তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। ছাগল পালনের মাধ্যমে গ্রামীণ অতিদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এসব ছাগল দেওয়া হয়। এ উপলক্ষে উপজেলার হাজিপুর ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থা হাজিপুর ইউনিয়ন ফেডারেশন চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ সংস্থার সভাপতি পূর্ণচন্দ্র রায়। বক্তব্য দেন সাবেক সাংসদ ইমদাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম প্রমুখ।