ছাগল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) আয়োজনে ও ইউএসএআইডি বাংলাদেশের সহযোগিতায় গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক অ্যাডভোকেসি সভা হয়েছে। পরে ২৫ জন প্রতিবন্ধী নারীর মাঝে বিনা মূল্যে ছাগল বিতরণ করা হয়। ডিসিএফের চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বারের সভাপতি শিল্পপতি শেখ আবদুল হামিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আকবর আলী খান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম। স্বাগত বক্তব্য দেন ডিসিএফের নির্বাহী পরিচালক নাসরিন জাহান। লালমনিরহাট প্রতিনিধি|