ছাগলনাইয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার ওই কিশোরীর মা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের এক কিশোরীর (১৬) সঙ্গে কয়েক মাস আগে মুঠোফোন মেরামতের সূত্র ধরে পূূর্ব ছাগলনাইয়া গ্রামের আবদুস সালামের ছেলে দোকানের মালিক মোকসেদুর রহমানের (২৫) পরিচয় হয়। তখন থেকে দুজনের মধ্যে নিয়মিত কথাবার্তা এবং সম্পর্ক গড়ে ওঠে। ইতিমধ্যে মোকসেদুর রহমান ওই কিশোরীকে দুটি মুঠোফোন উপহার দেন। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ফেনী শহরের অজ্ঞাত স্থানে নিয়ে যান এবং সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করেন।