ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে ফয়েজ আহম্মদ আবার সভাপতি এবং মেজবাউল হায়দার চৌধুরী ওরফে সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গতকাল শুক্রবার সকালে ছাগলনাইয়া উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহম্মদের সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক।কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকলেও জেলা নেতারা আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ফয়েজ আহম্মদকে সভাপতি এবং মেজবাউল হায়দার চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।