ছাগলনাইয়া ও দাগনভূঞায় বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি লাগান’—এই স্লোগানে ফেনীর ছাগলনাইয়া ও দাগনভূঞায় বৃক্ষমেলা শুরু হয়েছে। গত সোমবার দুই উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষমেলা শুরু হয়।

ছাগলনাইয়ায় সাত দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভূঁঞা, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার। অনুষ্ঠানে বন বিভাগের ৯ জন উপকারভোগীকে ৫ লাখ ২৩ হাজার টাকার চেক দেওয়া হয়।

এদিকে দাগনভূঞা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর। ইউএনও ফরিদা খানমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা হুজ্জাতুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক, সমাজসেবা কর্মকর্তা হোসনে আরা চৌধুরী, শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, মৎস্য কর্মকর্তা সামছুল আলম পাটোয়ারী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আহম্মদ।