ছাগলনাইয়া থানার ওসিসহ তিন কর্মকর্তা বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) গতকাল মঙ্গলবার বরখাস্ত করা হয়েছে। চোরাচালানের মালামাল সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে থানায় লুকিয়ে রাখার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ছাগলনাইয়া থানায় অভিযান চালায়। এ সময় থানার একটি কক্ষ থেকে হিসাব বহির্ভূত চার শতাধিক ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত হয়। তদন্তে ওসি প্রদীপ কুমার দাস, এএসআই কামাল উদ্দিন ও পল্টু বড়ুয়ার সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়া যায়। ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) এয়াকুব আলী মিয়া জানান, ওসি প্রদীপ কুমার দাসকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।