ছাগলনাইয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের একটি ডোবা থেকে গতকাল রোববার পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল দুপুরে উপজেলা পরিষদের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ ধারণা করছে, লোকটি ছয়-সাত দিন আগে মারা গেছেন। তাঁর শরীরের চামড়া উঠে গেছে। তাঁর কোনো পরিচয় জানা যায়নি।