ছাগলনাইয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় গত শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার রাতে ছাগলনাইয়া উপজেলার উত্তর পানুয়া গ্রামের পোদ্দার পুকুরপাড়ে বসে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে দেশে তৈরি একটি বন্দুক, তিনটি কার্তুজ, পাঁচটি কিরিচ, একটি ছোরা, দুটি চাপাতি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: উপজেলার উত্তর পানুয়া গ্রামের মোহাম্মদ মোস্তফা (২৫) ও বাঁশপাড়া গ্রামের মো. সবুজ (২৩)। গতকাল শনিবার তাঁদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।পুলিশ জানায়, মোস্তফার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।