ছাগলনাইয়ায় আটটি দোকান পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের জমদ্দার বাজারে গতকাল রোববার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ আটটি ব্যবসাপ্রতিষ্ঠান (দোকান) পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল ভোরে ছাগলনাইয়া উপজেলা সদরের জমাদ্দার বাজারের পশ্চিম অংশে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই একটি বসতঘরসহ আটটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ছাগলনাইয়া থানার পুলিশ ও ছাগলনাইয়া ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের স্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ততক্ষণে মালামালসহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার মাহমুদুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।