ছাগলনাইয়ায় উন্নয়ন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় গতকাল মঙ্গলবার উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) সাংসদ জাসদের নেত্রী শিরীন আখতার।

সভার আগে উপজেলা সদরে শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মো. আলমগীর।মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের ২০টি স্টল ছিল।