ছাগলনাইয়ায় এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলা
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রেজুমিয়া এলাকায় মুহুরী নদীর বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার পৃথক হামলার ঘটনায় দুজন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রেজু মিয়া এলাকায় অবৈধভাবে নদীতে খননযন্ত্র (ড্রেজার মেশিন) বসিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে ও বালুমহালে আধিপত্য নিয়ে লিটন ও তোফাজ্জল হোসেনের পক্ষের সঙ্গে মনির আহমঞ্চদ ও হোসেন আহমঞ্চদ পাটোয়ারীর পক্ষের বিরোধ চলে আসছে। উভয় পক্ষ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।সূত্র জানায়, কিছুদিন আগেও উভয় পক্ষ একসঙ্গে বালু উত্তোলন ও বিক্রি করত। সম্প্রতি তাদের মধ্যে বিরোধ দেখা দেয় এবং উভয় পক্ষ আলাদাভাবে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করছে।সূত্র জানায়, সোমবার সকালে তোফাজ্জলের নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি হোসেন আহমঞ্চদ পাটোয়ারীকে মারধর করে। তাঁকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে লিটন ও তোফাজ্জলের পক্ষের লোকজন দুপুরে মনির আহম্মদকে রেজু মিয়া পুলের ওপর ছুরিকাঘাত করে। এতে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।লিটন বলেন, তিনি মনির আহম্মদ ও হোসেন আহম্মদ পাটোয়ারীর ওপর হামলার ঘটনা শুনেছেন। তবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সোমবার রাতে মনিরের বাবা আবু আহম্মদ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন।পুলিশ এখনো মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।