ছাগলনাইয়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
ফেনীর ছাগলনাইয়া উপজেলার সিংহনগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে নুরুল আফসার নামের এক ব্যক্তি গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।সংঘর্ষে উভয় পরিবারের নারী-পুরুষসহ ১২ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার গোপাল ইউনিয়নের সিংহনগর গ্রামের মোহামঞ্চদ শাহাজাহান ও মোহামঞ্চদ সিরাজের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার রাতে জমিজমার বিরোধের জের হিসেবে দুই পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয় এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় নুরুল আফসার (৩৮), রহিমা আক্তার (৩০), মো. ইয়াছিন (৪০), মোহামঞ্চদ সিরাজ (৩৮), মোহামঞ্চদ আলমগীরসহ (৩০) ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে বুধবার রাতে নুরুল আফসারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।