ছাগলনাইয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত আহত ২
ফেনীর ছাগলনাইয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহামঞ্চদ মাসুদ (৩২) নামের একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফেনী-ছাগলনাইয়া সড়কের পাশে বাঁশপাড়া পেট্রলপাম্প-সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের জন্য কয়েকজন শ্রমিক ফাইলিং কাজ করছিলেন। এ সময় ওই স্থানের পাশে থাকা বিদ্যুতের একটি তারে জড়িয়ে পড়েন মোহামঞ্চদ মাসুদ। তাকে বাঁচাতে এগিয়ে যান তাঁর দুই সহযোগী শ্রমিক মোহামঞ্চদ মামুন (৩৫) ও মোহামঞ্চদ রফিক (২৮)। তাঁরাও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক এ সময় মোহামঞ্চদ মাসুদকে মৃত ঘোষণা করেন। নিহত মোহামঞ্চদ মাসুদ নেত্রকোনা জেলার বায়রা গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে। ফেনী আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলাউদ্দিন মজুমদার জানান, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।