ছাগলনাইয়ায় লাঠি ও ককটেল উদ্ধার, দুজনকে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়ায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এক হাজারের বেশি লাঠি ও ৭৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ছাগলনাইয়া উপজেলা সদরের জমদ্দার বাজারের গুদামজাতীয় একটি ঘর থেকে এসব লাঠি ও ককটেল উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ওই ঘর থেকে পৌরসভার ঝাড়ুদার বাবুল (৪২) ও গুদাম কর্মচারী আবুল কালাম আজাদকে (৪৫) আটক করে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ওই ঘরটি উপজেলা পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর ঘনিষ্ঠ আত্মীয়র। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।