ছাগলনাইয়ায় শিক্ষা কর্মকর্তার ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলমকে গত রোববার বিকেলে তাঁর বাসভবনের সামনে কয়েকজন লোক মারধর করেছে। এ ঘটনায় শাহ আলম দক্ষিণ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম চৌধুরী, তাঁর ভাই আবদুল করিম এবং অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।মামলা সূত্রে জানা গেছে, আবদুল কাইয়ুম চৌধুরীর নির্দেশে তাঁর ভাই আবদুল করিমসহ চার-পাঁচজন লোক গত রোববার বিকেল সোয়া চারটার দিকে শাহ আলমের উপজেলা সদরের বাসভবনের সামনে তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা শাহ আলমকে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায়।