ছাগলনাইয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ১৯ দলের
ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও ভোট ডাকাতির আশঙ্কা করছেন উপজেলা বিএনপির সভাপতি ও ১৯-দলীয় জোট-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নূর আহমঞ্চদ মজুমদার। গতকাল বৃহস্পতিবার সংবাদ সমেঞ্চলনে তিনি এ আশঙ্কার কথা ব্যক্ত করেন।
নূর আহমঞ্চদ মজুমদারের অভিযোগ, ফেনীর অন্য উপজেলাগুলোর মতো ছাগলনাইয়ার নির্বাচনেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা ভোটকেন্দ্র দখল করে তাঁদের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী ওরফে সোহেল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেছেন।
ছাগলনাইয়া উপজেলা সদরে আয়োজিত সংবাদ সমেঞ্চলন লিখিত বক্তব্য পাঠ করেন নূর আহমঞ্চদ মজুমদার। লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ১৯-দলীয় জোট-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ও অন্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের গ্রেপ্তারসহ নানা হয়রানি শুরু করেছে পুলিশ। ভোটের আগের রাতেই ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা, ভোটারদের কেন্দ্রে যেতে না দেওয়াসহ নানামুখী গুজব ছড়ানো হচ্ছে। ফেনীর অন্য পাঁচটি উপজেলার মতো ভোট ডাকাতি করে ছাগলনাইয়ায়ও নূর আহমঞ্চদ মজুমদারের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার যড়যন্ত্র ও মহড়া চলছে।
নূর আহমঞ্চদ মজুমদারের দাবি, নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তিনি ৮০ ভাগ ভোটারের সমর্থন পাবেন। তিনি বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা ভোটকেন্দ্র দখল করে তাঁর নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
নূর আহমঞ্চদ মজুমদার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোরপূর্বক ভোটকেন্দ্র দখল ও হামলা করলে এলাকাবাসীকে নিয়ে দুর্বৃত্তদের প্রতিহত করা হবে।
সংবাদ সমেঞ্চলনে ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর, পৌর বিএনপির সভাপতি মো. ইউসুফ মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল লতিফ উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল দুপুরে ছাগলনাইয়া উপজেলা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাউল হায়দার চৌধুরী তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচনে বিজয়ী হতে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানান।
উপজেলার ৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উপজেলায় ভোটারের সংখ্যা এক লাখ ২২ হাজার ৪৮৬ জন।