ছাগলনাইয়ায় ১২ স্থানে অবাধে মাদক ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এখন হাত বাড়ালেই হেরোইন, ফেনসিডিলসহ নেশাজাতীয় মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে। এ উপজেলার বেশ কয়েকটি স্থানে অবাধে এসব মাদক বিক্রি হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১২টি স্থানে অবাধে ফেনসিডিল, গাঁজা, মদ ও হেরোইন বিক্রি হচ্ছে। পৌর শহরের ছাগলনাইয়া পাইলট হাইস্কুল মাঠে রাতে মাদকসেবীদের আড্ডা বসে।উপজেলার শুভপুর বাজার, জঙ্গলমিয়া বাজার, দারোগার হাট, চম্পকনগর, মির্জার বাজার, মটুয়া কলোনি, চাঁদগাজী বাজার, ছয়ঘরিয়া, পৌর শহরের সরকারি কলেজ রোড, কন্ট্রাক্টার মসজিদ, পাঠানগড়, বাংলাবাজার ও দারোগার হাট এলাকায় ফেনসিডিল ও হোরোইন বিক্রি করা হয়। সরকারি কলেজের মাঠে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফেনসিডিলের খালি বোতল কুড়াতে আসে গরিব ছেলেরা।চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত পুলিশ ও বিডিআর মাদকসহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক করেছে।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান মিয়া বলেন, পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ সমস্যা সমাধানে জনসাধারণকেও এগিয়ে আসতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোমিনুর রশিদ বলেন, আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইচ্ছে করলেই এই এলাকাকে মাদকমুক্ত করতে পারে।