ছাতক সিমেন্ট কারখানা থেকে সিবিএর তিন নেতা সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানার সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল সোমবার শ্রমিক-কর্মচারীরা কারখানার ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করে এ আদেশ প্রত্যাহারের দাবি জানান।সিমেন্ট কারখানা সূত্রে জানা যায়, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এর আগে করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছাতক সিমেন্ট কারখানার সিবিএর সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ সেলিম ও যুগ্ম সম্পাদক এনামুল হককে গতকাল বিসিআইসি কর্তৃপক্ষের নির্দেশে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।