প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন।ছাতক সিমেন্ট কারখানার প্রধান ফটকে দুটি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শ্রমিক নেতারা অবিলম্বে জাতীয় মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়ন, ইস্পাত ও প্রকৌশল সংস্থার মতো বিসিআইসির বিভিন্ন কারখানায় কর্মরতদের পে-স্কেল আত্তীকরণ ও ছাতক সিমেন্ট কারখানা আধুনিকায়নের দাবি জানান।