ছাতকে আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর মনোনয়ন বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান আবদুল ওয়াহিদ মজনুর মনোনয়ন বাতিল করা হয়েছে। ঋণ খেলাপের অভিযোগে গতকাল শুক্রবার নির্বাচনের আপিল কর্তৃপক্ষ সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এই আদেশ দেন।
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে আরও দুই প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রাথী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী, বিএনপির প্রার্থী শামছুর রহমান। আবদুল ওয়াহিদ জানান, ৫ ডিসেম্বর মনোনয়ন বাছাইয়ে তাঁর প্রার্থিতা সঠিক বলে জানানো হয়। তিনি ৭ ডিসেম্বর সন্ধ্যায় জানতে পারেন ছাতকের একটি ব্যাংক থেকে তাঁর প্রার্থিতার বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে আপিল দায়ের করা হয়েছে।