ছাতকে একই সঙ্গে দুই বোনের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতকে একই সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে দুই বোন আত্মহত্যা করেছে। গত বুধবার রাতে বাড়ির পাশে একটি কাঁঠালগাছে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করে। পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানায়, ছাতক পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের ছাতক সিমেন্ট কারখানাসংলগ্ন মসজিদ টিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন রিকশাচালক জয়নুল হক। তাঁর দুই মেয়ে তাহমিনা বেগম (১৮) ও নাছিমা বেগম (১৫) বুধবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হয়ে পাশের একটি কাঁঠালগাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়।