ছাতকে চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ছাতক সিমেন্ট কারখানার আবাসিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এক কলেজছাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ওই ছাত্রীর পরিবার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, কারখানায় কর্মরত এক শ্রমিকের কলেজপড়ুয়া মেয়ে চিকিৎসার জন্য গত মঙ্গলবার বিকেলে কারখানার আবাসিক স্বাস্থ্যকেন্দ্রে যায়। এ সময় ছাত্রীর সঙ্গে ছিল তার ছোট ভাই। চিকিৎসক আবদুল কাদের ভূঞা ছাত্রীর ছোট ভাইকে চেম্বারের বাইরে রেখে তাকে একা ভেতরে ডাকেন। পরে ওই চিকিৎসক তাকে যৌন হয়রানি করেন। ছাত্রীটি বাসায় গিয়ে কান্নাকাটি শুরু করলে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে।এ ব্যাপারে ওই ছাত্রীর পরিবার গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়।ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার রায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।