ছাতকে ডায়রিয়ায় দুজনের মৃত্যু
সুনামগঞ্জের ছাতক উপজেলায় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আবদুল হাকিম (৩৮) ও তাঁর ভাতিজি হালেমা খাতুন (৫)। একই পরিবারের আরও ছয়জন ওই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকির্যাসাধীন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশু হালেমা ডায়রিয়ায় আক্রান্ত হলে গতকাল সকালে তাকে কৈতক পল্লি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে চিকির্যাসকেরা তাকে সিলেটে নিয়ে যেতে বলেন। কিন্তু পরিবারের লোকজন তাকে সিলেটে না নিয়ে বাড়িতে নিয়ে যায়। পরে বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে বুধবার হালেমার চাচা হাকিম ডায়রিয়ায় আক্রান্ত হন। প্রথমে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকির্যাসকেরা তাঁকে সিলেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তাঁকে সিলেটে নেওয়া যায়নি। ওই রাতে তিনি মারা যান।কৈতক স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকির্যাসক আবদুর রব জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ওই পরিবারের আরও ছয়জন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকির্যাসা দেওয়া হচ্ছে।