ছাতকে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং আটজন আহত হয়েছেন। উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি ও মোল্লাপাড়া গ্রামের লোকদের মধ্যে গত মঙ্গলবার রাত ১০টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুচবাড়ি গ্রামের নজিবুল হক ও মোল্লাপাড়া গ্রামের জুবেদ মিয়ার মধ্যে গ্রামের পার্শ্ববর্তী একটি নালা খনন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের নয়জন আহত হন। তাঁদের মধ্যে কুচবাড়ি গ্রামের কামাল মিয়াকে (৩৫) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।