ছাতকে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার উলুরগাঁও গ্রামের রইছ আলী ও আছলম আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকাল সাতটার দিকে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ লাঠিসোঁটা ও রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫০ জন আহত হন। গুরুতর আহত উলুরগাঁও গ্রামের নুর মিয়াকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে মারা যান। ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনজনকে আটক করা হয়।