ছাতকে বিএনপির নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির একাংশের পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী ওরফে শিমুল দৈনিক সমকাল ও সিলেট অঞ্চলের উত্তরপূর্ব পত্রিকার ছাতক প্রতিনিধি সাংবাদিক শাহ আখতারুজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। আক্তারুজ্জামান অভিযোগ করেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি বাজার থেকে বাসায় ফিরছিলেন। শহরের পশ্চিমবাজার এলাকায় হিফজুল বারী তাঁর পথরোধ করেন এবং এক হাজার টাকা দিতে বলেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে হিফজুল চড়াও হয়ে তাঁকে কিল-ঘুষি মারেন। খবর পেয়ে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও হিফজুল বারীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি তিনি শুনেছেন। আক্তারুজ্জামান একটি লিখিত অভিযোগ দিচ্ছেন।