ছাতকে মিলি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করল তিনজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে স্কুলছাত্রী মিলি রানী দাসের খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি। এদিকে গতকাল শুক্রবার ছমিরউদ্দিন ও গৌছ আলী নামের আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোয়ারাবাজার উপজেলার যুগিরগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন খুনের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।পুলিশ গত ২৪ ফেব্রুয়ারি জাউয়াবাজার এলাকা থেকে তিনজন এবং গত বৃহস্পতিবার রুবেল ও গতকাল দুজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হলো।পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রুবেল, ছমির ও গৌছ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা টাকার বিনিময়ে খুন করেছে বলে পুলিশকে জানিয়েছে।