ছাতকে স্কুলছাত্রী খুনের ঘটনায় আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে স্কুলছাত্রী মিলি রানী দাসের (১৫) খুনের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে জাউয়াবাজার এলাকা থেকে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন: জাউয়াবাজারের ইব্রাহিম আলী (৪০), আবুল কালাম (১৮) ও মুকুল মিয়া (২০)।জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খুনিদের শনাক্ত করতে এবং ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। তিনি জানান, গতকাল শুক্রবার থেকে ওই তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গত বুধবার স্কুলছাত্রী মিলি রানী দাসের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দ্বিতীয়ারদেহী গ্রামে।