ছাতকে সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ ও ছাতক-দোয়ারাবাজার সড়ক সংস্কারের দাবিতে গতকাল মঙ্গলবার এই সড়ক দুটিতে দিনব্যাপী পরিবহন ধর্মঘট পালিত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক-গোবিন্দগঞ্জ ও ছাতক-দোয়ারাবাজার সড়ক সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয় লোকজন। গতকাল একই দাবিতে এই সড়কের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন ধর্মঘট পালন করে। এ সময় সড়ক দুটিতে কোনো যানবাহন চলাচল করেনি।ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সাংসদ ও বিএনপির নেতা কলিম উদ্দিন আহমদ বলেন, ‘এই সড়ক দুটির অবস্থা এতই বেহাল যে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুই উপজেলার লোকজন এক বছর ধরে সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছেন জন্য কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।’সড়ক সংস্কারের দাবিতে গঠিত আন্দোলন কমিটির সভাপতি মকবুল হোসেন বলেন, মঙ্গলবার (গতকাল) স্বতঃস্ফূর্তভাবে পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সড়কের কাজ শুরু না হলে দুর্গাপূজার পর লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।