ছাতকে হত্যা মামলায় চার ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের আবদুল গণি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুর রহীম এ রায় দেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কাজীহাটা গ্রামের তিন ভাই আরজু মিয়া, বকুল মিয়া ও ফারুক মিয়া এবং সিরাজুল ইসলাম।মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ২ জুন রাতে কাজীহাটা গ্রামের একটি সড়কে আবদুল গণিকে নৃশংসভাবে হত্যা করা হয়।