ছাতা ও কাপড় জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকা থেকে বিপুল পরিমাণ ছাতা ও কাপড় জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকাল নয়টায় জব্দ করা ওই মালামাল জমা দেওয়া হয়েছে টেকনাফের শুল্ক বিভাগে। এর মধ্যে রয়েছে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ ৩৬১টি বড় ছাতা, ২৩৪টি ছোট ছাতা ও এক হাজার ৫৩০ গজ থানকাপড়। বিজিবির ৪২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।