ছাতা পাচ্ছেন এক্সপ্রেস মানির ৫০০০ গ্রাহক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসীদের কষ্টার্জিত আয় পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রতিষ্ঠান এক্সপ্রেস মানি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যৌথভাবে ১০ দিনব্যাপী ছাতা বিতরণ কর্মসূচি সম্প্রতি শুরু করেছে। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলার ৭৬টি শাখায় এক্সপ্রেস মানি তাদের গ্রাহকদের মধ্যে ৫০০০ ছাতা বিতরণ করবে। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, উপব্যবস্থাপনা পরিচালক মাহবুব-উল-আলম ও বাংলাদেশে এক্সপ্রেস মানির কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার। বিজ্ঞপ্তি।