ছাতা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্ষার শুরুতে ছাতাটি পেলে আরও সুবিধা হতো। বৃষ্টির জন্য এবার প্রায় ১৫ দিন কলেজ যেতে পানিনি।’ গতকাল বৃহস্পতিবার গরিব মেধাবী ছাত্রীদের মধ্যে ছাতা বিবরণ অনুষ্ঠানে মেহেরপুর সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী নুরসাত জাহান এসব কথা বলেন। মেহেরপুর পৌরসভা শহরের স্কুল-কলেজের ১০০ ছাত্রীকে ওই ছাতা দেয়। পৌর কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পৌর মেয়র মুতাছিম বিল্লাহ, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি পল্লব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।