ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়। আবদুর রহমান ইউনিয়ন বিএনপির সভাপতি।
জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি-এলজিইডি) মাহে আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আদেশ জারি হওয়ার কথা শুনেছি। তবে চিঠি এখনো হাতে এসে পৌঁছায়নি।’
আবদুর রহমান বলেন, মন্ত্রণালয়ের চিঠির কথা তিনি শুনেছেন। এখনো হাতে পাননি। আর যেসব মামলায় তিনি অভিযুক্ত সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্য করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।