প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বেতের আঘাতে এক ছাত্র আহত হয়েছে। আহত শিক্ষার্থী মো. রাব্বি (১০) পঞ্চম শ্রেণির ছাত্র। ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগে তাকে মারধর করেন শিক্ষক সাহিদা বেগম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, পিএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসে দুই দিন অনুপস্থিত থাকে রাব্বি। তাই তাকে এ শাস্তি দেওয়া হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক রওশন আরা আক্তার বলেন, রাব্বিকে এভাবে মারধর করা ঠিক হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল হক ভূঞা জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।