ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের ২২তম সম্মেলনে শারমিন পপিকে সভাপতি, এ বি সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং প্রীতম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত জেলা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের পর বিকেলে সাংগঠনিক অধিবেশন শেষে রাতে ওই কমিটি ঘোষণা করা হয়।
‘রুখবো শিক্ষা বাণিজ্য-সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, এসো লড়ি একসাথে-বাঁচাই মানবতা’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত সাংগঠনিক অধিবেশনে প্রতিবেদন উপস্থাপন করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক শারমিন পপি। এর আগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি অন্তর চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।