ছাত্র ইউনিয়নের কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল শনিবার বিকেল চারটায় শহরের স্বাস্থ্যসেবাকেন্দ্রে ছাত্র ইউনিয়নের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্লোগানকন্যা লাকী আক্তার। জেলা কমিটির সভাপতি সুমন বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা মহানগরের সভাপতি বিধান বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক দীপাঞ্চন সিদ্ধান্ত, সাবেক ছাত্রনেতা পঙ্কজ সরকার প্রমুখ। সভা শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে এসে শেষ হয়। রাজবাড়ী প্রতিনিধি