ছাত্র ইউনিয়নের জাতীয় সম্মেলন ১৩ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৭তম জাতীয় সম্মেলন ১৩-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী বলেন, ১৩ সেপ্টেম্বর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে হবে দ্বিতীয় পর্ব। ৫০১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটিও করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকী আক্তার উপস্থিত ছিলেন।