ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারুফ বিল্লাহ তন্ময়কে সভাপতি ও লিটন নন্দীকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনের ২৯তম কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে তাঁরা নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

২৩ সদস্যবিশিষ্ট কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি আবু তারেক সোহেল, লিটন বড়ুয়া, সাজ্জাদ হোসেন খান, সহসাধারণ সম্পাদক যীশু দত্ত, তুহিন কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক ইউনা ইসলাম, কোষাধ্যাক্ষ মো. ফয়েজুল্লাহ, দপ্তর সম্পাদক নুসরাত জাহান, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক রমেন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক সেঁজুতি ইসলাম, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক মালিহা মুরসালিনা হক, ক্রীড়া সম্পাদক তমাল চাকমা প্রমুখ।

‘পুঁজিবাদ সাম্প্রদায়িকতায় ক্ষতবিক্ষত বর্ণমালা, জোট বাঁধো রক্ষা করো বিশ্বজোড়া পাঠশালা’ এই স্লোগান সামনে রেখে গত রোববার শুরু হয়েছিল ২৯তম সম্মেলন ও কাউন্সিল।