ছাত্র ইউনিয়নের নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের কাউন্সিলে আল-আমিনকে সভাপতি ও এস কে শুভকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল ২৫তম কাউন্সিলে এ কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে রাকিবুল হোসেনকে সহসভাপতি, সুকান্ত চন্দ্র দাস ও তুষার ব্যাপারীকে সহকারী সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। ‘ছাত্র-শিক্ষক ঐক্য চাই, বাণিজ্যিকীকরণের ঠাঁই নাই’ স্লোগানে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সংসদের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম।