ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট আলাদা সমাবেশ এবং মিছিল করেছে। সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন মজিদ খান শিক্ষা কমিশনের বিরুদ্ধে ছাত্রসমাজ দেশব্যাপী বিক্ষোভে ফেটে পড়েছিল। ওই দিন পুলিশের গুলিতে শহীদ হন কাঞ্চন, দিপালী সাহা, মোজাম্মেলসহ আরও অনেকে। অথচ শাসকগোষ্ঠী ভ্যালেন্টাইনস ডে উদ্যাপনের নামে এ দিনটির গৌরবদীপ্ত ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ নগরের দারুল ফজল মার্কেট কার্যালয়ে সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য দেন শিমুল কান্তি, নুসরাত জাহান, আজিজুল হাসান, দেবাশীষ ধর, সাইফুর রহমান প্রমুখ। এদিকে, একই দিন সকালে ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে নিউ মার্কেটের সামনে সমাবেশের আয়োজন করা হয়।