ছাত্র ইউনিয়ন কর্মী হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ছাত্র ইউনিয়ন কর্মী ফেরদৌস আফসানার হত্যার প্রতিবাদে গত বৃহস্পতিবার ফেনীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এতে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ফেনী জেলা সম্পাদক মহিবুল হক চৌধুরী, ফেনী উদীচীর সাধারণ সম্পাদক মানিক কর্মকার, জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহমেদ সিয়াম প্রমুখ।