ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮তম সম্মেলনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে পিনাক রায় ও সাধারণ সম্পাদক হিসেবে আবু তারেক দায়িত্ব নিয়েছেন। ২৩ সদস্যবিশিষ্ট এ কার্যকরী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনীর চৌধুরী মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় দিনে নতুন কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি গোবিন্দ বিশ্বাস, শাহাদাত হোসেন, অর্ণব সান্যাল; সহ-সাধারণ সম্পাদক তানজিবা চৌধুরী নওরীন, নাজমুন নাহার, লিটন বড়ুয়া; সাংগঠনিক সম্পাদক মারুফ বিল্লাহ, কোষাধ্যক্ষ রাজীব সাহা, দপ্তর সম্পাদক ওয়াহিদা নিশি, শিক্ষা গবেষণা ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক যিশু দত্ত, সাংস্কৃতিক সম্পাদক তুহিনকান্তি দাশ, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক ইউনা ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রাসেল প্রমুখ।