ছাত্র ইউনিয়নের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের ১৯তম সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষক সুদর্শন রবিদাস। সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন নেতা প্রশান্ত দেব। ছাত্র ইউনিয়ন নেতা সুবিনয় শুভর সঞ্চালনায় বক্তব্য দেন আহমদ আফরোজ, কামরুল হাসান, সুমন কান্তি দাশ প্রমুখ। বিকেলে কাউন্সিল অধিবেশনে সুবিনয়কে সভাপতি, তপন দেবনাথকে সাধারণ সম্পাদক ও শেখ মো. সাব্বির আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি