প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে এস এম শুভ এবং হাসান তারেক নির্বাচিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দুই দিনব্যাপী কাউন্সিল অধিবেশন শেষে গত বৃহস্পতিবার রাতে কমিটি ঘোষণা করা হয়।