ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনু কিবরিয়া ইসলাম ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ও পিণাক রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সংসদের ২৭তম সম্মেলন ও কাউন্সিল শেষে নতুন নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির মেয়াদ এক বছর।‘নৈরাজ্যের সাম্রাজ্যে শিক্ষার বিকৃতি রুখো, সৃজন-উল্লাসে জাগো সাহসী তরুণ’ স্লোগান সামনে রেখে ২৬ জানুয়ারি শুরু হয় তিন দিনব্যাপী সম্মেলন। ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন: সহসভাপতি হাসান ইকবাল, রিপন কুমার দাশ, দীপায়ন চক্রবর্তী, সহসাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কিষান মাহমুদ, রিয়াদুল কবির, সাংগঠনিক সম্পাদক আবু তারেক, কোষাধ্যক্ষ এহসানুল হাসান, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন সাহা, শিক্ষা ও গবেষণা সম্পাদক অর্ণব স্যান্যাল, সাংস্কৃতিক সম্পাদক তানজীব চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক শাহাদত হোসেন, ক্রীড়া সম্পাদক লিটন বড়ুয়া, সদস্য কামরুস সালাম, অঙ্কুর সরকার, হাওয়া, শ্বেতা শতাব্দী, মনিরুস সালাম, আবু তোয়াব ও মীর মোশাররফ হোসেন।