প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে৷ এতে সাতজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ‘ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ’ স্লোগান দিয়ে মিছিল করায় শিবির আখ্যা দিয়ে ছাত্রলীগের কর্মীরা লাঠি-রড দিয়ে হামলা চালায় বলেন অভিযোগ৷ কলেজে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠান ছিল৷ হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ৷